নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ৫০ ওভারের সিরিজ শুরুর আগে সুঃসংবাদ শুনল স্বাগতিকরা। করোনা আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না কিমো পলের।
কিমোর জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রোমারিও শেফার্ডকে। যিনি ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলের বাইরে ছিলেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। তবে কিমোর শরীরে করোনার ভাইরাস পাওয়ায় ভাগ্য খুলল এই ক্যারিবিয়ানের।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবর্ণ ছিলে শেফার্ড (৩ ম্যাচে ১ উইকেট)। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে শুরুতে বিবেচিত করেনি ক্যারিবিয়ান নির্বাচকরা।
