তামিমকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেইঃ পুরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আগে থেকেই নেই দলে, এরপর ওয়ানডে খেলছেন না সাকিব আল হাসানও। দলের অন্যতম এই দুই তারকা না থাকায় কিছুটা স্বস্তিই পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। সিনিয়র খেলোয়াড়দের মধ্যে সাম্প্রতিক সময়ে রিয়াদ কিছুটা পিছিয়ে, তাই তাকে নিয়ে আলাদা করে তেমন পরিকল্পনা করবে না স্বাগতিকরা।

কিন্তু তামিম ইকবালকে নিয়ে? তাকে নিয়ে কি পরিকল্পনা করছে ক্যারিবিয়ানরা। তাকে নিয়ে দলের অধিনায়ক পুরান কথা বলেছেন।

তিনি জানিয়েছেন,”তামিমকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করছি না। সে দারুণ খেলোয়াড় কিন্তু তাদের আরও বেশ কিছু দারুণ খেলোয়াড় আছে; নিজেদের দিনে একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে সক্ষম। আমাদের তাই নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।”

আগের দুই সিরিজ হারার পরও ওয়ানডেতে খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের শ্রদ্ধাই পাচ্ছে টিম টাইগার্স।

পুরান বলেন,”বাংলাদেশ ওয়ানডেতে বেশ শক্তিশালী দল এবং আমরা তাদের শ্রদ্ধা করি। তারা এই ফরম্যাটটাতে দুর্দান্ত তবুও এই সিরিজটাও জিততে চাই। ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »