আমাদের জন্য হারই প্রাপ্য ছিল: বাটলার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্রিস জর্ডান-রিচার্ড গ্লিসনরা দুর্দান্ত বোলিং করার পরেও ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। জস বাটলার-জেসন রয়দের ব্যর্থতায় ঘরের মাঠে সিরিজ হেরে বসেছে ইংলিশরা। ফলে ব্যাটারদের নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশা ব্যক্ত করে বাটলার জানান, তাদের হারই প্রাপ্য।

বার্মিংহ্যামে ১৭১ রান তাড়া করতে নেমে শুরুতেই জেসন রয়-বাটলারদের ব্যর্থতায় পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে মঈন আলী ৩৫ এবং ডেভিড উইলি অপরাজিত ৩৩ রান করলেও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। সিরিজ হারার পর ম্যাচ শেষে বাটলার জানিয়েছেন, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান সেটা করতে পারেননি।

ব্যাটারদের নিয়ে হতাশা প্রকাশ করলেও এমন পারফরম্যান্সের পর বোলারদের প্রশংসা করেছেন বাটলার।

এ প্রসঙ্গে বাটলার বলেন,”খুবই হতাশাজনক, আমরা যা চেয়েছি তার ধারে কাছেও খেলতে পারিনি। আমাদের হারই প্রাপ্য। বোলাররা দুর্দান্ত ছিল। বিশেষ করে গ্লিসন ও জর্ডান। আপনি যখন পাওয়ার প্লেতে তিন উইকেট হারাবেন তখন ম্যাচে ফেরাটা কঠিন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »