জিম্বাবুয়ে সিরিজ খেলছেন না সাকিব, নিশ্চিত করলো বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন জিম্বাবুয়ে সফরে না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। এবার তার করা সেই আবেদন মঞ্জুর হলো।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে জিম্বাবুয়ে সফরে সাকিবকে ছাড়াই যাচ্ছে বাংলাদেশ দল। যদিও এই সফরে দলের সঙ্গে থাকবে বাকি সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জালাল ইউনুস বলেন,”সাকিব থাকছে না, এটা আমাদের আগেই বলে দিয়েছে। এ জন্যই আজকে আমরা নির্বাচকদের সাথে বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছে। যেখানে দেখা যাচ্ছে এই দলটা আছে এখন সবাই অ্যাভেইলেবল।”

বাকি সিনিয়র ক্রিকেটারদের খেলার নিশ্চয়তা দিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেছেন,”সিনিয়র বেশিরভাগ খেলোয়াড় কিন্তু খেলবে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র বলতে আসলে বেশিরভাগই তো সিনিয়র, যারা জাতীয় দলে খেলে কয়েকজন ছাড়াতো বাকিরা অভিজ্ঞ সিনিয়র। তারা অ্যাভেইলেবল আছে সেটাই জানিয়েছে আমাদেরকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »