নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কা দলে আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে শ্রীলঙ্কা দলে আক্রান্তের সংখ্যাটা দাঁড়াল পাঁচজনে। আগামীকাল গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা আছে শ্রীলঙ্কার।
নতুন করে করোনায় আক্রান্ত হওয়া খেলোয়াড়রা হলেন-অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, পেসার আসিতা ফার্নান্দো ও স্পিনার জেফরি ভ্যানডারসে।
অসুস্থতার কথা জানার পর ম্যানেজমেন্ট গোটা শ্রীলঙ্কা দলেরই কোভিড-১৯ পরীক্ষা করায়। কাল তিনজনের পজিটিভ হওয়ার খবর মিলেছে।
গলে প্রথম টেস্টে কোভিড-১৯ পজিটিভ হয়ে তৃতীয় দিন মাঠ ছাড়েন তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর আক্রান্ত হন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা।
তবে ম্যাথুস আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফেরায় দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা আছে।
