তবুও বোলারদের প্রতি অগাধ ভরসা রাখছেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বেশ খরুচে ছিলেন বাংলাদেশের বোলাররা। পেসারদের পাশাপাশি বোলিংয়ে মার খেয়েছেন সাকিব আল হাসানও। তবে গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন দলের বোলারদের প্রতি তার আত্মবিশ্বাসের কথা। বাংলাদেশের অধিনায়কের বিশ্বাস, দ্রুতই ঘুরে দাঁড়াবে দলের বোলিং ইউনিট।

ডমিনিকায় দ্বিতীয় ম্যাচটি ৩৫ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচে উইকেটশুন্য থাকা মুস্তাফিজ ওভার প্রতি খরচ করেন ৯.২৫ রান। তাসকিনের ইকোনমি রেট ছিল ১৫.৩৩। আরেক পেসার শরিফুল ইসলামের ইকোনমি রেট ছিল দশ। সাকিবের ইকোনমি রেটও ছিল ন’য়ের উপরে। যদিও বোলারদের এমন সক্ষমতায় বিশ্বাস হারাচ্ছেন না মাহমুদউল্লাহ। ব্যাটাররা জেতার মতো পুঁজি এনে দিলেই ঘুরে দাঁড়াবেন বোলাররা, বিশ্বাস তার।

মাহমুদউল্লাহ বলেন,”আমাদের এই বিশ্বাসটা আছে, যদি আমরা ব‍্যাটাররা নিয়মিত ১৬০ থেকে ১৭০ রান করতে পারি, বোলারদের ওইটা ডিফেন্ড করতে পারবে। কারণ, আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। হয়তো আগের ম‍্যাচে পেসাররা সেভাবে ভালো করতে পারেনি।তবে সব মিলিয়ে যদি লক্ষ‍্য করে দেখেন, অনেক ম‍্যাচেই আমাদের বোলাররা কিন্তু প্রতিপক্ষকে ছোট, ছোট পুঁজি নিয়েও আটকে রেখেছে। এখনও আমার বেশ অগাধ বিশ্বাস আছে বোলিং বিভাগের উপর। ওরা ঘুরে দাঁড়াতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »