নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। আসন্ন এই সফরে ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে শিখর ধাওয়ানকে।
এই সিরিজে নিয়মিত অধিনায়ক সহ আরো থাকছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পান্ত। এই সিরিজে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পোর্ট অব স্পেনে। আগামী ২২ জুলাই শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।
ভারত স্কোয়াড-
শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মাদ সিরাজ ও আর্শদীপ সিং।
