হারের পরেও শাস্তি পেল বাংলাদেশ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি বুধবার এক বিবৃতিতে জানায়, ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। এজন্য দলটির সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে কোনোমতে ৬ উইকেটে ১৫৮ রান করতে পারে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে বৃহস্পতিবার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »