আমাদের চেয়ে কেউই বেশী সাহসী হবে না: স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নতুন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর থেকেই পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। কেননা নিউজিল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর এজবাস্টনে ভারতের বিপক্ষে টেস্ট জিতে আত্মবিশ্বাসে ভরপুর ইংলিশ দল। দলটির নেতা স্টোকস তো জানিয়েই দিলেন, টেস্টে ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউই আর হতে পারে না!

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড টানা তিন টেস্ট জিতে নেয় ২৭৭, ২৯৯ ও ২৯৬ রানের লক্ষ্য তাড়া করে। সর্বশেষ ভারতের বিপক্ষে লক্ষটা ছিল ৩৭৮ রান সেটাও তাড়া করে জিততে ইংল্যান্ডের কোনো কষ্টই হয়নি। সবগুলো ম্যাচেই আগ্রাসী ক্রিকেট খেলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। এজবাস্টন টেস্ট শেষে স্টোকস জানালেন, টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিতে চান তারা।

স্টোকস বলেন,”যখন ড্রেসিংরুমে আমাদের চিন্তাভাবনা পরিষ্কার থাকে, মাঠে তখন কাজটা সহজ হয়ে যায়। পাঁচ সপ্তাহ আগেও ৩৭৮ রানের লক্ষ্য থাকলে সেটা হতো ভীতিকর। কিন্তু এখন সবকিছু ভালো। কখনও কখনও দলগুলো আমাদের চেয়ে ভালো হতে পারে, কিন্তু কেউই আমাদের চেয়ে সাহসী হবে না। আমরা জানি, টেস্ট ক্রিকেটকে আমরা নতুন জীবন দিতে চাই। খুব অল্প সময়ের মধ্যে যে সমর্থন আমরা পেয়েছি, তা ছিল দুর্দান্ত। পরবর্তী প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করতে চাই। আমরা নতুন সমর্থক আনতে চাই, টেস্ট ক্রিকেটে আমরা ছাপ রেখে যেতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »