নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘসময় ধরে প্রধান কোচের দায়িত্ব পালন করার পরেও ভারতকে কোনো শিরোপা জেতাতে পারেননি রবি শাস্ত্রী। যদিও দ্বিপাক্ষিক সব সিরিজে ভারতকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন। অথচ দায়িত্ব ছাড়ার কয়েক মাস পর শাস্ত্রী জানালেন, ভুলে ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন।
২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের জন্য ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর মেয়াদ বাড়ানো হয় আরও দুবছর। সাফল্যের পরও রাহুল দ্রাবিড়কে শাস্ত্রী জানিয়েছিলেন যে, সে ভুলে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন। সেই সঙ্গে শাস্ত্রী জানিয়েছেন, ভারতের কোচের দায়িত্ব নেয়ার জন্য দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ ছিল না।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন,”আমার থেকে দায়িত্ব নেয়ার জন্য রাহুলের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না। ভুল করে কোচের চাকরি পেয়েছিলাম, সেটা আমি রাহুলকে বলেছিলাম। আমি ধারাভাষ্য কক্ষে ছিলাম। হঠাৎ আমাকে সেখানে যেতে হলো এবং আমি কাজটি করলাম।কিন্তু রাহুল এমন একজন যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। সে কঠিন কাজ করেছে। সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল। তার পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় দল সাড়া দিলে সে এটা উপভোগ করবে।”
ভারতের মতো দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে ওপরে। ভারতের মতো দেশে লুকানোর কিছু নেই বলে মনে করেন শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ জানান, ভারতে প্রতিদিন ১.৪ বিলিয়ন মানুষ আপনাকে ভালো মন্দ বলে।
শাস্ত্রী বলেন,”আমি ভেবেছিলাম এটি ফলপ্রসূ হবে। এটা অকৃতজ্ঞ একটা কাজ হতে পারে কারণ আপনি আপনার জীবনের প্রতিটা দিন ১.৪ বিলিয়ন মানুষের দ্বারা কাঁটাছেঁড়া করে। আড়ালের কিছু নেই, লুকানোর কিছুও নেই।”
