আয়ারল্যান্ডে পাড়ি দিতে পারছেন না স্যান্টনার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছেন মিচেল স্যান্টনার। ফলে আপাতত ওয়ানডে সিরিজের দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাওয়া হচ্ছে না এই স্পিন বোলিং অলরাউন্ডারের। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আজ রবিবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন কিউইরা। আইরিশদের বিমান ধরার আগে সকল ক্রিকেটারদের করোনা পরীক্ষা করায় এনজেডসি। সেখানেই তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

বিশ্রাম দেয়া হয়েছে প্রধান কোচ গ্যারি স্টেডকেও। ফলে আসন্ন এই সিরিজগুলোতে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শেন জার্গেনসন। আগামী সপ্তাহে মূল্যায়ন শেষে স্যান্টনারের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত এই প্রধান কোচ।

জার্গেনসেন বললেন,”কোভিড একটি চ্যালেঞ্জ এবং ভবিষ্যতেও এটি থাকবে। আমরা মানিয়ে নেবো, সংক্রমণ সবসময় থাকবে। সে ভালো আছে। এই সপ্তাহের শেষ দিকে আমরা মূল্যায়ন করবো সে কোন অবস্থায় থাকে এবং কখন খেলার জন্য প্রস্তুত হতে পারবে, সেটার ভিত্তিতে আশা করি ক্যাম্পে তাকে পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »