মুশফিক-লিটনের এমন জুটিতে মুগ্ধ ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা টেস্টের প্রথম দিনে আজ মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দিন শেষে বাংলাদেশের উইকেট সেই ৫টিই সঙ্গে রান ২৭৭। বাংলাদেশের ইনিংসটি এই পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে সব অবদান মুশফিকুর রহিম ও লিটন দাসের।

তারা দুজনে ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন ক্রিজে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক-লিটনদের নিয়ে প্রশংসা ঝড়লো প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে। তিনি জানিয়েছেন কোচ হিসেবে এমন জুটি তিনি এর আগে কখনও দেখেননি।

ডমিঙ্গোর ভাষ্য,”অসাধারণ জুটি। কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা জুটি। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর অনেক চাপ ছিল। দারুণ লড়াই করেছে দুজন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »