লিটন-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা টেস্টে প্রথম দিন শেষে দুই ব্যাটারের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

মিরপুরে পিচ ও কন্ডিশনের কথা মাথায় রেখে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার ছিলেন যাওয়া আসার মিছিলে। দিনের পাঁচ উইকেটের মধ্যে তিনটি রাজিথা ও ফার্নান্দোর শিকার হন অপর দুই টাইগার ব্যাটার।

এরপরই লিটন ও মুশফিকের মাঝে গড়ে উঠে মহাকাব্যিক জুটি। দীর্ঘ ৭৮.১ ওভার ক্রিজে থেকে লিটন-মুশফিক জুটি থেকে এই দিন এসেছে ২৫৩ রান। দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৭ রান। ২২১ বলে ১৬টি বাউন্ডারির সাহয্যে নিজের ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৫ রান নিয়ে অপরাজিত আছেন লিটন। আরেক অপরাজিত ব্যাটার মুশফিক ২৫২ বলে থেকে ১৩টি বাউন্ডারির সাহায্যে করেন ১১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ২৭৭/৫ (৮৫ ওভার)
লিটন ১৩৫*, মুশফিক ১১৫*
রাজিথা ৪৩/৩, আসিথা ৮০/২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »