মহসিনকে বদলে দিয়েছেন শামি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বল হাতে দারুণ ছন্দে রয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার মহসিন খান। নবাগত এই দলটির হয়ে ৪ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। গতকাল রবিবার মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসকে একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

তিন বছর আগে তারকাবহুল মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশেই সুযোগ মিলছিল না মহসিনের। কোচ বদরুদ্দিন সিদ্দিকিকে ফোন করে বলেছিলেন, ‘ওরা আমাকে দলে অন্তর্ভুক্ত করছে না, আমি হতাশ হয়ে পড়েছি।

সেই সময়ের কথা রোমন্থন করে বদরুদ্দিন বলেছেন,”সে সময়ে আমি ওকে বলেছিলাম, বোকার মতো ভেব না। জহির খান এবং লাসিথ মালিঙ্গাদের সঙ্গে কথা বলো। তাদের থেকে শেখার চেষ্টা করো। মাথা খেয়ে ফেলে ওদের থেকে শিখে নাও ভালো করে। পরবর্তীতে তুমি দেখবে, আরও ভালো বোলার হয়ে উঠেছো”

বিশ্বজুড়ে যখন করোনার মহামারি চলছে তখন শামির সঙ্গেই তার খামারবাড়িতে নিয়মিত অনুশীলন করেছেন মহসিন। বদরুদ্দিন মনে করেন শামির সঙ্গে সেই সময়ের অনুশীলনই বদলে দিয়েছে মহসিনকে।

তিনি বলেন,”শামি ওকে বলেছিল যে, মহসিন ওর চেয়ে ভাল বোলার। শুধু আরও ফোকাস দরকার। লকডাউনের সময় আমি তাকে ফোন করে বলেছিলাম, শামির কাছ থেকে যতটা পারো শিখে নাও। তার পরে বিষয়গুলি পাল্টাতে শুরু করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »