নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির বৈশ্বিক আসর বা এশিয়া কাপের মতো টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না। তবে এই দুই দল যেখানেই মুখোমুখি হোক না কেন সবকিছুতে মাতোয়ারা হয়ে পড়ে গোটা ক্রিকেট বিশ্ব।
দাবি উঠেছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আদৌ সম্ভব কিনা? কিন্তু পাকিস্তানের সাবেক চেয়ারম্যান তৌকির জিয়ার দাবি অবশ্যই সম্ভব! তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা যেমনি ভারত-পাকিস্তান সিরিজ চান, একইভাবে চান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিও!
তৌকির বলেন,”বিসিসিআই কখনই বলেনি পকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না। দুই দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে এখন সাবেক দুই ক্রিকেটার আছেন। তারা ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বোঝেন। সৌরভ গাঙ্গুলি এবং রমিজ রাজা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান। ক্রিকেট মাঠে দুই দেশের লড়াই দেখার থেকে ভালো আর কী আছে?”
