ডু প্লেসি এই জুটির কারণে ঈর্ষান্বিত হবে: রুতুরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের ওপেনিং জুটিতে রেকর্ড গড়েছেন রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। এই কীর্তি গড়তে যেয়ে তারা পেছনে ফেলেছেন শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসি জুটিকে। তাই ম্যাচ শেষে অনেকটা মজার বেশেই রুতুরাজ বলেন, ডু প্লেসি এটাতে কিছুটা ঈর্ষান্বিত হবে।

হায়দরাবাদের বিপক্ষে গতকাল দুর্দান্ত ব্যাটিং করেছেন চেন্নাই সুপার কিংসের এই দুই ওপেনার। তারা দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ১৮২ রান যোগ করেন। যা এখনও পর্যন্ত চেন্নাইয়ের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ডটি ছিল ডু প্লেসি এবং ওয়াটসন জুটির দখলে। এই দুই ওপেনার পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০২০ সালে ১৮১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন।

রুতুরাজ ম্যাচ শেষে কিছুটা মজা করেই বলেন,”আমার মনে হয় ফাফ একটু ঈর্ষান্বিত হবে। তবে ঠিক আছে। রেকর্ডটি করতে পেরে সত্যিই ভালো লাগছে।”

এমন রেকর্ড গড়া জুটিতে সমান অবদান আছে কনওয়েরও। তাইতো নিজের সতীর্থের অবদান স্বীকার করতে ভুলেননি রুতুরাজ। ম্যাচ শেষে এই কিউই ওপেনারকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

রুতুরাজ বলেন,”তিনি (কনওয়ে) বোলারদের বিপক্ষে খেলতে গিয়ে দারুণ সাহস দেখিয়েছেন। তার জন্যই এমন সুন্দর জুঁটি হয়েছে, তাকে পেয়ে আমি আনন্দিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »