রশিদ মোটেও ‘উইকেট শিকারি’ বোলার নন: লারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি আইপিএলের আসর শুরুর আগে রশিদ খানকে রিটেইন না করে বড় শিরোনামের জন্ম দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদ। এবার দলটির ব্যাটিং কোচ ব্রায়ান লারা জানালেন ভিন্ন কথা। তার মতে রশিদ খানকে ছাড়াই ভারসাম্যপূর্ণ বোলিং লাইনআপ আছে হায়দরাবাদের!

এতবছর একই দলে খেলায় সবমিলিয়ে হায়দরাবাদের ঘরের ছেলে হিসেবেই পরিচিত ছিলেন রশিদ। যদিও শেষবারের মেগা নিলামের আগে হায়দরাবাদ থেকে বাদ পড়ে গুজরাট টাইটান্সে নাম লেখান সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার।

লারা বলেন,”রশিদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তবে আমি মনে করি, আমরা সঠিক কম্বিনেশনেই আছি। রশিদ এমন একজন বোলার যাকে প্রতিপক্ষের ব্যাটাররা রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলবে, তবে সে উইকেট শিকারি বোলার নয়। রশিদের ইকোনমি রেট (৫.৫- ৬.০০) দারুণ। তবে তার জায়গায় ওয়াশিংটন সুন্দর প্রথম ছয় ওভারে দারুণ বোলিং করছে। এখন ‘সুচিত এসেছে, সেও ভালো করছে। আমাদের শ্রেয়াশ গোপালের মতো স্পিনার আছে, যার আইপিএল হ্যাটট্রিকও আছে। কিন্তু সে ম্যাচই খেলতে পারছে না এখানে। আমাদের রিজার্ভে আরও স্পিনার আছে, তাই আমি চিন্তিত নই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »