দ্রতুতম অর্ধ-শতকে নিজেই বিস্মিত কামিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গতকাল ১৫ বলে অপরাজিত ৫৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন প্যাট কামিন্স। এমন অসাধারণ ক্যামিও খেলার পর জানালেন, এমন ইনিংসে তিনি নিজেই বিস্মিত।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এটাই প্রথম ম্যাচ ছিল কামিন্সের। মৌসুমে নিজের খেলা প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তিনি। অনবদ্য এই ইনিংসের ফলে অপ্রত্যাশিত এক জয় এনে দিয়েছেন দলকে।

ম্যাচ শেষে কামিন্স বলেন,”আমার মনে হয়, এই ইনিংস খেলে আমি নিজেই সবচেয়ে বেশি বিস্মিত। আমি খুশি, কেননা দল জিততে পেরেছে। আমার পছন্দের কোনও জায়গায় বল আসলেই আমি মারব, এমনটা ভেবে রেখেছিলাম। এটা নিয়ে বাড়তি কিছুই ভাবতে চাইনি। আমি খুবই সন্তুষ্ট মৌসুমে নিজের প্রথম ম্যাচে এমনটা খেলতে পেরে। বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে চাইছিলাম। মেগা নিলামের পর গত বছর থেকে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। আমাদের দলে এখন বেশ কয়েকজন তরুণ পারফর্মার আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »