আইপিএল থেকে ছিটকে গেলেন কোল্টার-নাইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে ছিটকে গেলেন নাথান কোল্টার নাইল। মূলত চোটে পড়ার কারণে এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না এই পেসারের।

গেল মাসের ২৯ মার্চ রাজস্থান রয়্যালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলেছেন কোল্টার নাইল। সেই ম্যাচে তার শেষ ওভারের বোলিং করার সময় চোটে পড়েন তিনি।

এরপর গত ৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে রাজস্থান। কিন্তু এই ম্যাচে খেলতে পারেননি কোল্টার নাইল। এই ম্যাচের পরপরই এক টুইটে রাজস্থান জানিয়েছে, এবারের আসরে আর খেলা হচ্ছে না এই অজি পেসারের।

কোল্টার নাইল আসর থেকে ছিটকে যাওয়ায় সুযোগ মিলতে পারে দাসুন শানাকা, ডেভিড ভিসে কিংবা বেন কাটিংয়ের। শীঘ্রই কোল্টার নাইলের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবে রাজস্থানের টিম ম্যানেজমেন্ট।

এবারের আসর থেকে ছিটকে যাওয়ার আগে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোল্টার নাইল। হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে বল হাতে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। আর ব্যাট হাতে করেছেন অপরাজিত ১ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »