নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সদ্য প্রকাশিত সেই র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা ‘একশ’তে ঢুকলেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
ডারবানে ভুলে যাওয়ার মতো এক টেস্ট খেলেছে বাংলাদেশ। এ টেস্ট নিয়ে বিতর্ক এখনও পিছু ছাড়েনি। প্রতি দিনই নতুন নতুন তথ্য বের হচ্ছে। তবে ডারবান টেস্টে বাংলাদেশ দলের বড় অর্জন ছিল জয়ের ১৩৭ রানের ইনিংস।
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন জয়। সেই ইনিংসের সুবাধে টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগোলেন এ তরুণ ওপেনার। ৩৭ ধাপ এগিয়ে ৪৭২ রেটিং নিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন জয়। অবশ্য র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার লিটন, মুশফিক ও মুমিনুল।
লিটন প্রথম ইনিংসে ৪১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। যে কারণে চার ধাপ পিছিয়ে ১৩ থেকে ১৭-তে রয়েছেন তিনি। বর্তমানে তার রেটিং ৬৬২।
