নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে রান দিলেন অকাতরে। সেটা যেন পুষিয়ে দেওয়ার পণ করলেন তিনি ব্যাট হাতে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে গড়লেন আইপিএলে রেকর্ড। খুনে ইনিংসে টুর্নামেন্টের সফলতম দলটিকে স্রেফ উড়িয়ে দিলেন প্যাট কামিন্স। দলকে এনে দিলেন অসাধারণ এক জয়।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার ব্যাট হাতে ঝড় তোলেন কামিন্স। সাত নম্বরে নেমে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ডে বসেন লোকেশ রাহুলের পাশে।
মুম্বাইয়ের বোলারদের এদিক-ওদিক উড়িয়ে কামিন্স ১৪ বলে তুলে নেন পঞ্চাশ। ২০১৮ সালের আসরে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সেসময়ের দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৪ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন রাহুল।
