ডিপিএলে আশরাফুলের ব্যাটে সেঞ্চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ব্যাট হাতে প্রথম সেঞ্চুরি করলেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১১০ বলে সেঞ্চুরি আসে আশরাফুলের ব্যাট থেকে।

এবারের ডিপিএলে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না আশরাফুল। এর আগে গত ছয় ইনিংসে দুটি অর্ধশতক হাঁকালেও ধারাবাহিকতার অভাব ছিল তার ব্যাটে। ববশেষে এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন নিজের সপ্তম ম্যাচে এসে।

বিকেএসপিতে সাভারের তিন নম্বর মাঠে টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় ডিপিএলে নতুন দল রূপগঞ্জ টাইগার্স। ব্যাটিং পেয়ে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েন দুই ব্যাটার আশরাফুল ও মাইশুকুর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »