ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে সাকিবের ক্ষোভ প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রতিটি দেশেই কোভিড পরিস্থিতি এখন আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে। উঠে গেছে অনেক বিধিনিষেধ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ম্যাচ পরিচালনা করা হচ্ছে স্থানীয় ম্যাচ অফিসিয়ালদের দিয়ে। তাতে প্রশ্নও উঠছে মাঝেমধ্যে। এবার যেমন সাকিব আল হাসান বললেন, এখন আবার নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরা উচিত আইসিসির।

সেখান থেকেই বাংলাদেশ সময় রোববার বিকেলে টুইট করে আইসিসিকে নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরার আহ্বান জানালেন সাকিব।

“আমার মনে হয়, নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরার সময় এসেছে আইসিসির, কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই কোভিড পরিস্থিতি এখন ভালো।”

কোভিডের সময়ে ক্রিকেটাররা ঠিকই সফরে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। ক্রিকেটাররা পারলে আম্পায়াররা কেন নয়, সেই প্রশ্ন ২০২০ সালেই তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তখনকার টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »