প্রথম সেশন শেষে, বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দ্বিতীয় ইনিংসে চোটের কারণে বল করতে পারছেন না তাসকিন আহমেদ। বাকি তিন বোলার মিলে যে সুযোগ তৈরি করছেন, সেটা কখনও আম্পায়ারের ভুলে, কখনও আবার ফিল্ডারদের ভুলে হাতছাড়া হচ্ছে। ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের চিত্র ডেন এটাই।

চতুর্থ দিনের প্রথম সেশনে একটি উইকেট হারিয়ে, মধ্যাহ্নভোজে গেছে ১৭৪ রানের লিড নিয়ে আফ্রিকা। ৫১ বলে ৮ রান করা সারেল আরউইকে সাজঘরে ফেরান এবাদত হোসেন চৌধুরী। দলীয় ৪৮ রানে তাকে শিকার করার আগে বল করতে হয়েছে ১৮.৩ ওভার।

এরপর আম্পায়ারের ভুল কিংবা ফিল্ডারদের ভুল বারবার হতাশা ফুটিয়েছে বাংলাদেশের মুখে। ৩৪ রানে নাজমুল হোসেন শান্ত ও ৪৩ রানে ইয়াসির আলী চৌধুরীর হাতে দুই দফা জীবন পাওয়া স্বাগতিক অধিনায়ক ডিন এলগার পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২০তম শতক।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ১ম সেশন শেষে)
টস : বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০ (১২১ ওভার)
বাভুমা ৯৩, এলগার ৬৭, আরউই ৪১
খালেদ ৯২/৪, মিরাজ ৯৪/৩, এবাদত ৮৬/২

বাংলাদেশ ১ম ইনিংস : ২৯৮/১০ (১১৫.৫ ওভার)
জয় ১৩৭, লিটন ৪১, শান্ত ৩৮, মিরাজ ২৯, ইয়াসির ২২
হার্মার ১০৩/৪, উইলিয়ামস ৫৪/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১০৫/১ (৩৩ ওভার)
এলগার ৬২*, পিটারসেন ২১*
খালেদ ২৩/১

দক্ষিণ আফ্রিকার লিড ১৭৪ রান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »