নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকা সফর বাদ রেখেই দেশে ফিরে আসতে হচ্ছে জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। তবে তাদের বদলি হিসেবে আর নতুন করে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না।
শরিফুল ইঞ্জুরিতে ছিলেন ওয়ানডে সিরিজের পর থেকেই। যে কারণে ডারবান সিরিজের প্রথম টেস্টের একাদশেও ছিলেন না। দ্বিতীয় টেস্টের আগেও পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা নেই। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।
অন্যদিকে তাসকিন চোট পেয়েছেন ডারবান টেস্ট চলাকালে। চোট নিয়েই কয়েক ওভার বল করেছেন দ্বিতীয় ইনিংসে। তবে দল তাকে নিয়েও ঝুঁকি নিতে নারাজ।
আর এ কারণে তাসকিন ও শরিফুলকে ফেরত পাঠানো হচ্ছে দেশে।
