জয়ের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৯৮

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডারবানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৯৮। এর আগে ৭ উইকেট হারিয়ে ২৫৭ রান নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরে আউট হন মিরাজ। মুল্ডারের বলে স্টাম্পের বল কভার ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার ২৯ রান করে।

এরপর জয়কে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি খালেদ আহমেদ। তিনি ৭ বল খেললেও ফিরেছেন কোনো রান না করেই। এরপর জয় দ্রতু চার-ছক্কা হাঁকাতে গিয়ে ১৩৭ রান করে উইলিয়ামসের বলে স্লিপে হারমারের হাতে ক্যাচ দিলে বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৯৮ রানে। ফলে প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা- ৩৬৭/১০ (১২১ ওভার) (এলগার ৬৭, বাভুমা ৯৩, এরউই ৪১, হার্মার ৩৮*, খালেদ ৩/৯২, মিরাজ ৩/৯৪)

বাংলাদেশ- ২৯৮/১০ (১১৫.৫ ওভার) (জয় ১৩৭, মিরাজ ২৯, লিটন ৪১, শান্ত ৩৮, ইয়াসির ২২, হার্মার ৪/১০৩, উইলিয়ামস ৩/৫৪)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »