নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। আজ শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ রানের জন্য করেছেন আরেকটি সেঞ্চুরি মিস। ৯৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে ৬ রানের আক্ষেপে পুড়েছেন তিনি।
যদিও এদিন প্রাইম ব্যাংকে জেতাতে বড় অবদান রেখেছেন মোহাম্মদ মিঠুন ও রাকিবুল হাসান। মোহামেডানকে তারা ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ৩১২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। জবাবে ৬৯ বল বাকি থাকতেই ১৮৫ রানে গুটিয়ে যায় মোহামেডান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৩৪ রান। জাহিদ করেন ২৬ রান। মোহামেডানের ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্পিনার রাকিবুল হাসান। তিনি ৪০ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া শেখ মেহেদী ও রবিউল হক দুটি করে উইকেট নিয়েছেন।
