নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ডারবানে প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয়েছে আফ্রিকা। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে আজ ১২ রান যোগ করতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। খালেদ আহমেদের গুড লেংথের বলে লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন কাইল ভেরেইনে। ঠিক পরের বলে উইয়ান মুল্ডারকেও ফেরান খালেদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেংথের বলে গালিতে ক্যাচ তুলে দেন মুল্ডার।
এরপর কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন বাভুমা। তাদের দুজনের জুটি থেকে ৫৩ রান। বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা বাভুমাকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের লেংথ বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন বাভুমা। পরের ওভারে বাভুমাকে দারুণভাবে সঙ্গ দেয়া মহারাজকে ফেরান এবাদত।
মধ্যাহৃ বিরতি থেকে ফিরে লিজাড উইলিয়ামসকে ফিরিয়েছেন খালেদ। গালিতে দাঁড়িয়ে আরও একবার দারুণ এক ক্যাচ লুফে নিয়েছেন জয়। তবে শেষ জুটিতে সাইমন হার্মার এবং ডোয়াইন অলিভার মিলে যোগ করেন ৩৫ রান। অলিভারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অল আউট করে বাংলাদেশ। টাইগারদের হয়ে মিরাজ তিনটি, খালেদ চারটি এবং এবাদত দুটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা- ৩৬৭/১০ (১২১ ওভার) (এলগার ৬৭, বাভুমা ৯৩, এরউই ৪১, হার্মার ৩৮*, খালেদ ৩/৯২, মিরাজ ৩/৯৪
