আফগান পেসারদের দায়িত্বে উমর গুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং কোচ এবং উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল। পাকিস্তানের এই সাবেক গতিতারকা নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

সাবেক এই পাকিস্তানি পেসার জানান, ৪ এপ্রিল আবুধাবিতে অবস্থিত আফগানিস্তান ক্রিকেট দলের ক্যাম্পে যোগ দিবেন তিনি। প্রাথমিকভাবে তিন সপ্তাহের চুক্তি করেছেন তিনি। চুক্তির মেয়াদ আরো বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

আফগানিস্তান দিয়ে এবারই প্রথম আন্তর্জাতিক দলের হয়ে কাজ করবেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়া নিয়ে উমর গুল বলেছেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর পর একটি আন্তর্জাতিক দলের কোচ হওয়া সত্যিই বড় ব্যাপার। আমার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টাটা করব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »