টস জিতে বোলিং নেওয়ার কারণ ব্যাখ্যা দিলেন ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলছে বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। প্রথম টেস্টে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক । মুমিনুলের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।এবার টস জিতে ব্যাটিং না নেওয়ার কারণ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিজ্ঞ।

 

দক্ষিণ আফ্রিকা টস জিতলে এই ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রেখেছিল। তাই মুমিনুল হকের সিদ্ধান্ত অবাক করেছে স্বাগতিক দলকেও। অবশ্য সিদ্ধান্তটি মুমিনুলের একার নয়, গোটা টিম ম্যানেজমেন্টের। দিনের খেলা শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন আগে ব্যাটিং না নেওয়ার কারণ।

ব্যাটিং ইউনিটকে পরীক্ষার মুখে না ফেলতেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত- এমনটি জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেটে উন্নতির চেষ্টা করছে। একটু বেশি গতি আর বাউন্স থাকে, এমন উইকেটে তাদের ব্যাটিং নিয়ে একটু অনিশ্চয়তা আছে। এই সিদ্ধান্তের পেছনে আত্মবিশ্বাস জড়ো করতে আমরা চেষ্টা করেছি।’

ডমিঙ্গো এ সময় তুলে ধরলেন কিছু পরিসংখ্যানও। গত দশ বছরে ডারবানে টস জিতে ব্যাটিং নেওয়ার হার ৫৮ শতাংশ। তার ভাষায়, ‘এমন নয় যে ব্যাটিং নেওয়ার হার খুব বেশি। আজ আকাশে মেঘ ছিল। আধাঘণ্টা পর খেলা শুরু হওয়ায় সেটা কেটে গেছে। ফলে আমরা সহায়তা পাইনি।’

ডমিঙ্গো বলেন, ‘বিদেশের মাটিতে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিছুটা অনিরাপদ তো বোধ হয়ই। আমাদের দলে অনেক তরুণ আছে। জয়, সাদমান, শান্তরা প্রথমবারের মত এখানে টেস্ট খেলছে। আমাদের তাই এই উইকেটে ব্যাটিংয়ে নামার আগে আত্মবিশ্বাসটা তৈরি করে নিতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »