পাকিস্তান সিরিজ শেষ মার্শের, যোগ দিচ্ছেন আইপিএলে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চোটের কারণে অবশেষে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। যে কারণে ওয়ানডে সিরিজের বাকি অংশ এবং একমাত্র টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। তবে এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলার সম্ভাবনা আছে তার।

এর আগে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন স্টিভেন স্মিথ। তাছাড়া আইপিএলে খেলার কারণে দলে নেই বেশ কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার। এবার এই না পাওয়ার তালিকায় এবার যুক্ত হলেন মার্শও।

এই অলরাউন্ডার বলেন,”পাকিস্তান সিরিজে খেলতে না পারায় আমি হতাশ। তবে অস্ট্রেলিয়ার পরবর্তী সফরে পুনরায় দলে যোগ দেয়ার জন্য আমি মুখিয়ে আছি।”

পাকিস্তান সফরে কোনো ম্যাচ না খেললেও আইপিএলের এবারের আসরেই মাঠে দেখা যাবে মার্শকে। পাকিস্তান থেকে সরাসরি ভারতের বিমান ধরবেন এই অজি অলরাউন্ডার। শীঘ্রই দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দেবেন মার্শ। আর সেখানে দিল্লির তত্ত্বাবধানেই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »