ভিলিয়ার্সের মতে কোহলি এবার ৬০০ রানের বেশি করবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরের পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এবি ডি ভিলিয়ার্স। যে কারণে এবার আর খেলছেন না কোন দলে। না খেললেও ব্যাঙ্গালোর ফ্যাঞ্চাইজির নিয়মিত খোঁজ খবর রাখছেন এই সাবেক এই প্রোটিয়া ব্যাটার।

ভিলিয়ার্স মনে করেন আইপিএলের এবারের আসরে ৬০০ এর উপরে রান করবেন বিরাট কোহলি। সম্প্রতি এক আলাপচারিতায় এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ভিলিয়ার্স। আইপিএলের এবারের আসরে শুরুটাও দারুণ হয়েছে কোহলির। কেননা এবার অধিনায়কত্ব না থাকায় কোহলি চাপমুক্ত হয়ে খেলবেন বলে বিশ্বাস ভিলিয়ার্সের। সেই সঙ্গে ডু প্লেসি অধিনায়ক হিসেবে ভালো করবে বলে আশাবাদী এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার।

এই প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন,”সবাই জানে ফাফ ডু প্লেসি অধিনায়ক হিসেবে কেমন। আমার জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিরাট কোহলি আর অধিনায়ক নেই এবং তার চাপ অনেক কমে গেছে। সত্যিই এখন সে মুক্ত। আমি আশা করি বিরাট খুব বড় একটি মৌসুম কাটাবে। আমার মনে হয় এ বছর সে ৬০০ এর বেশি রান করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »