নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্মমেন্স করে আইসিসির র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানরা। আলাদা করে পেসার তাসকিন আইসিসির র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন।
সর্বশেষ আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উন্নতি করেছেন তাসকিন। ক্যারিয়ার সেরা ৫২৩ পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে আছেন যৌথভাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে।
এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিব আল হাসানও। এই টাইগার স্পিনার ৪ ধাপ উন্নতি করে ৮ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
