“আমি হলে যেকোনো উপায়ে রশিদকে রিটেইন করতাম”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল কয়েক বছর ধরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সঙ্গে ক্রিকেট খেলছেন রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বেশ নিয়মিত মুখ আফগানিস্তানের এই লেগ স্পিনার। এছাড়া সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অনেক ম্যাচের জয়ের নায়কও তিনি।

তবুও আইপিএলের এবারের আসরের মেগা নিলামের আগে রশিদকে রিটেইন করেনি হায়দরাবাদ। যা দেখে খানিকটা অবাক হয়েছেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ জানিয়েছেন, সুযোগ থাকলে তিনি যেকোনো উপায়ে রশিদকে রিটেইন করতেন।

বাইজুস ক্রিকেট লাইভ অনুষ্ঠানে শাস্ত্রী বলেন,”হ্যাঁ, অবশ্যই। যখন আপনি রশিদ খানকে ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ দেখবেন। মাঝে মাঝে ভাবি আপনি কিভাবে তাকে ছেড়ে যাবে, কিভাবে তাকে ছেড়ে যেতে দেবে। যেকোনো উপায়ে আমি তাকে ধরে রাখতাম। বলতাম তুমি এখানেই থাকো, কোথাও যেও না। তুমি যা চেয়েছো (টাকা) সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু তুমি কোথাও যাবে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »