আইপিএল থেকে সরে দাঁড়ালে কঠোর শাস্তি দেবে বিসিসিআই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য উন্মুখ থাকেন বিশ্বের সকল ক্রিকেটাররা। তবে এর উল্টো চিত্রও আছে। অনেকে আইপিএলে নাম দিয়েও সরে দাঁড়ান নিজ ইচ্ছায়। যে কারণে তাদের জন্য আসছে কঠোর নিয়ম।

নিলাম থেকে দল পেলেও আসর শুরুর আগে আইপিএলকে ‘না’ বলা ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়। যার ফলে বেশ বিপাকে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি বা দলগুলো। এই সমস্যা সমাধানে বিসিসিআই কঠোর পদক্ষেপ নিতে চলেছে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে,”আইপিএল থেকে নাম প্রত্যাহার করা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া যায় তা খুঁজে বেড়াচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। তবে গুঞ্জন রয়েছে, ভবিষ্যতে নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ, যে ক্রিকেটার আইপিএলে দলভুক্ত হওয়ার পর না খেলার সিদ্ধান্ত নেবেন, তাদের একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সংখ্যক মৌসুম নির্বাসিত করা হতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »