স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে লাল দলের দাপুটে জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে আজ মিরপুরে মুখোমুখি হয়েছিল বিসিবি লাল দল ও বিসিবি সবুজ দল। সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের লড়াইয়ে এদিন সহজ জয় পেয়েছে বিসিবি লাল দল।

২০ ওভারের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের পাহাড়সম রান সংগ্রহ করে লাল দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন রাজিন সালেহ। এছাড়া তুষার ইমরান ৭৭ রান করেন।
অন্যান্যদের মধ্যে রবিন ১২ বলে ৩২ ও হান্নান সরকার ১৫ বলে ২৭ রান করেন। সবুজ দলের পক্ষে হাসিবুল হোসেন শান্ত একাই শিকার করেন পাঁচটি উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে অলআউট হয় সবুজ দল। দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন জামাল বাবু। মাত্র ২০ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৬টি চার ও ৫টি ছক্কা। ১৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন জাহাঙ্গীর আলম। লাল দলের পক্ষে রবিন শিকার করেন পাঁচটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
টস : লাল দল

লাল দল : ২৬৯/৮ (২০ ওভার)
রাজিন সালেহ ৮৭, তুষার ইমরান ৭৭, এমএ রবিন ৩২
হাসিবুল হোসেন শান্ত ৪৫/৫, সৈয়দ রাসেল ৪২/২

সবুজ দল : ১৯৫/১০ (১৮.৫ ওভার)
জামাল বাবু ৬২, জাহাঙ্গীর আলম ৩১* রবিন ৩০/৫, সানোয়ার হোসেন ৩৯/২

ফল : লাল দল ৭৪ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »