সাকিব ভাই দলে থাকলে সৌভাগ্য, না থাকলে দুর্ভাগ্য নয়ঃ মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাকিব আল হাসান টেস্ট দলে না থাকলে তা দল বা নিজের জন্য দুর্ভাগ্যের বলে মনে করেন না অধিনায়ক মুমিনুল হক। বরং সাকিব দলে থাকলে তা সৌভাগ্য বলে মনে করেন টেস্ট অধিনায়ক।

সাকিব আল হাসানের টেস্ট খেলা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। অন্য দুই ফরম্যাটের তুলনায় সাকিব টেস্ট খেলেন কম। সম্প্রতি টেস্ট থেকে ৯ মাসের বিরতি চেয়েছিলেন তিনি। এরপর সেই সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকা সফরে আসেন ওয়ানডে ও টেস্ট দুই সিরিজের জন্যই।

তবে পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে সাকিব ওয়ানডে সিরিজ শেষ করে ফিরেছেন দেশে। প্রথম টেস্টে তার অংশ নেওয়া হচ্ছে না নিশ্চিতভাবেই, নিশ্চয়তা নেই দ্বিতীয় টেস্টেও। সাকিবের এই অনুপস্থিতির কারণে টেস্ট অধিনায়ক নিজেকে দুর্ভাগা ভাবছেন কি না, এমন প্রশ্ন করা হয়েছিল।

জবাবে মুমিনুল বলেন,”উল্টো… উনি প্রায় সময়ই তো থাকে না। থাকাটাই বরং সৌভাগ্যের মনে হয় (হাসি)।’

সাকিব না থাকায় তার জায়গায় যে খেলবে তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য লড়বে বাংলাদেশ।

মুমিনুল জানান,”উনি থাকলে টিম কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়। একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানো যায়। এখন যেহেতু নেই, যারা আছে, যে অস্ত্র আছে তাদের কাজে লাগিয়েই ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »