ধোনির অধীনে খেলে নিজেকে ভাগ্যবান মনে করিঃ ডু প্লেসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মহেন্দ্র সিং ধোনি দেশের নেতৃত্ব ছাড়ার পরপরই ভারত দল থেকে নিয়েছেন অবসর। বয়স বাড়লেও চালিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এতদিন চেন্নাই সুপার কিংসের অধিনায়কও ছিলেন ধোনি।

তবে আসন্ন আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে সেই দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছেন ভারতের এবং টুর্নামেন্টটির সফলতম অধিনায়ক। যেখানে চেন্নাইয়ের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রবীন্দ্র জাদেজা। আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় ধোনির অধীনে খেলেছেন ফাফ ‍ডু প্লেসি। ধোনির অধীনে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মানছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক।

এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন,”আমার জন্য এটি একটি ভালো চ্যালেঞ্জ। আমি নতুন একটি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছি এবং বড় একটি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বও পেয়েছি। আমি অনেক ভাগ্যবান ছিলাম যে দীর্ঘ সময় এমএস ধোনির অধীনে খেলতে পেরেছি। তাই তার (ধোনির) মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা খুব কাছে থেকে দেখেছি। তার অধীনে কিভাবে সবকিছু কাজ করে। আমরা দলের মাঝে একটি শক্তিশালী নেতৃত্ব পেয়েছিলাম।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »