রমিজ ভাই না চাওয়ায় পদত্যাগ করেছি: মিসবাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রমিজ রাজা দায়িত্ব নেয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বেশ কিছু বড়সড় পরিবর্তন এসেছে। কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। আর এসব কিছুই হয়েছে রমিজের পরিকল্পনাতে। তাই পিসিবির প্রধান কোচের পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে রমিজ রাজাকেই দায়ী করলেন মিসবাহ উল হক।

কিছুদিন আগে পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে মিসবাহ উল হক ও বোলিং কোচের পদ থেকে ওয়াকার ইউনিস পদত্যাগ করেন। এরপর ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক ও ভারনন ফিল্যান্ডারকে বোলিং পরামর্শকের দায়িত্ব দেয় পিসিবি।

মিসবাহ মনে করেন, রমিজ রাজা কাজ করতে না চাওয়ায় পদত্যাগ করেছেন মিসবাহ। অন্যান কোচিং স্টাফরাও একই কারণে পদত্যাগ করেছেন বলে মনে করেন পিসিবির সাবেক প্রধান কোচ।

মিসবাহ বলেন,”আমরা আগের টিম ম্যানেজমেন্টের একটি অংশ ছিলাম। আমাদের একটি লক্ষ্য নিয়ে এসেছিলাম এবং আমরা একসঙ্গে কাজ করেছি। রমিজ ভাই তার নিজস্ব লক্ষ্য নিয়ে এসেছেন। তিনি আমাদের সঙ্গে কাজ করতে চাননি, তাই আমরা পদত্যাগ করার চিন্তা করেছি।”

অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে রমিজের যোগাযোগ খুবই ভালো। মিসবাহ মনে করেন, এটা পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য ইতিবাচক।

তিনি বলেন,”পিচ থেকে শুরু করে খেলোয়াড়দের আর্থিক দিক সবকিছুই ভালোভাবে জানেন রমিজ ভাই। তিনি এখানে উন্নতি করতে পারেন। তিনি অনেক বছর ধরে ধারাভাষ্য করেছেন, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এটা কাজে লাগবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »