মাঠে বসে আইপিএল দেখার সুযোগ পাচ্ছেন ২৫ শতাংশের বেশি দর্শক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে চলতি মাসের ২৬ মার্চ। এরই মধ্যে জানা গেছে এই ফ্র্যাঞ্চাইজি আসর জুড়ে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

যদিও অবস্থা বুঝে পরবর্তীতে টুর্নামেন্টের মাঝ পথে আরও বেশি দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেয়া হবে। এই বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

তিনি বলেছেন,”এটা আমাদের পরিকল্পনা। ম্যাচ যত এগোবে পরিস্থিতি বুঝে স্টেডিয়ামগুলিতে দর্শকদের সংখ্যা বাড়বে। কোভিডের সংক্রমণ দিন দিন কমে আসার পাশাপাশি আমরা আশা করছি, আরও বেশি দর্শক গ্যালারিতে থাকবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »