প্রথমবারের মত অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ দশে মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারে প্রথমবারের মত ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে তার সামর্থ্য সম্পর্কে অনেকেরই ধারণা আছে।

সর্বশেষ আফগান এবং চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমান দিচ্ছে এই স্পিন অলরাউন্ডার। ফলস্বরূপ র‍্যাংকিংয়ে পিছনে ফেলেছেন রবীন্দ্র জাদেজা, জিমি নিশামদের মত ক্রিকেটারদের।

চার ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মিরাজ এখন অবস্থান করছেন আট নম্বরে। যথারীতি শীর্ষে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইয়ে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবী, তিনে ইংলিশ ক্রিস ওকস, চারে আরেক আফগান রাশিদ খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »