শিরোপা নির্ধারণী ম্যাচে পারনেলকে পাবে না আফ্রিকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল বুধবার শিরোপা নির্ধারনী ম্যাচে পেসার ওয়েন পারনেলকে পাচ্ছে টেম্ভা বাভুমার দল। চোট তাকে ছিটকে দিয়েছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে।

প্রায় ৫ বছর আফ্রিকার জার্সি গায়ে মাঠে চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে নেমেছিলেন পারনেল। তবে ভাগ্য সহায় হয়নি তার, ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়ে থাকে।

প্রত্যাবর্তন এর ম্যাচে দারুণ শুরু করেছিলেন তিনি। মাত্র ২.৫ ওভার বল করে নিয়েছিলেন বিপর্যয়ে পড়া বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উইকেট। কিন্তু এর মধ্যেই চোটে পড়ে মাঠে ছাড়তে হয় তাকে। আর ওই চোটেই বাকি ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি।

চলমান সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিকদের মাটিতে প্রথম জয় পায় বাংলাদেশ। তবে ২য় ম্যাচেই দারুণ কামব্যাক করে স্বাগতিকরা। আগামীকাল বিকাল ৫টায় সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নামবে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »