নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংলিশ ওপেনার জেসন রয়কে ইংল্যান্ডের পরবর্তী ২ ম্যাচের নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এছাড়া তাকে ২৫০০ ইউরো জরিমানাও করা হয়েছে।
গতকাল মংগলবার ইসিবির দেওয়া এক এনাউন্সমেন্টে জানা যায় যে, ইসিবির ডিসপ্লিনারি কমিটি জেসন রয়কে আচরণবিধি ভংগের দায়ে ইংলিশদের আগামী ২ ম্যাচ এবং ২৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়া এই শাস্তি ১২ মাস পর্যন্তও বেড়ে যেতে পারে এবং সেটা নির্ভর করবে তার আচরণের উপর।
তবে ঠিক কোন আচরণ বিধি তিনি ভংগ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তারা। সাধারণত ইসিবি কোন ক্রিকেটারের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিলে তার বিস্তারিত প্রকাশ করে। তবে এবার ব্যতিক্রমী পদক্ষেপ নিলো এই বোর্ডটি।
সর্বশেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে খেলেছেন রয়। এরপর আইপিএলে গুজরাট লায়ন্সে বিক্রি হয়েও বায়োবাবলে থাকতে পারবেন না বলে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই ইংলিশ ওপেনার।
