শর্ট বল নয়, দুশ্চিন্তা বাউন্সের তারতম্যেঃ মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের মত দলের কাছে অচেনা। যে কারণে ব্যাটারদের ক্ষেত্রে আরও দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে উইকেটে বাউন্সের তারতম্য। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পেছনে বড় ভূমিকা আছে বাউন্সের ভিন্ন আচরণের।

অনেকে প্রশ্ন তুলছেন তবে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, বাউন্সের কারণেই ব্যাটিং ইউনিটকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে দ্বিতীয় ম্যাচে।

তিনি বলেন,”একটা বল যদি অনেক ওপরে যায়, একই জায়গায় পড়ে যদি আরেকটা বল নেমে যায়, তখন তো ব্যাটারের জন্য অনেক কঠিন!”

শর্ট বলে কোনো দুর্বলতা নেই, মিরাজের তাই এমন দাবি।

তিনি জানান,”আমরা শর্ট বলে অনেক দুর্বল এটা আমি বলব না। প্রথম ম্যাচে আমরা তো অনেক ভালো ক্রিকেট খেলেছি। শর্ট বলে রাব্বি, সাকিব ভাই ছয় মেরেছে। উইকেট ভালো থাকলে, বিশ্বাস করা গেলে শর্ট বল খেলা সহজ হয়ে যায়।”

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়ে প্রোটিয়ারা সিরিজে সমতা ফিরিয়েছে। মিরাজ জানালেন, শর্ট বলে দুর্বলতা কিংবা এমন কোনো ভাবনা নেই ক্রিকেটারদের মধ্যে।

তিনি বলেন,”১৪০ গতির একটা শর্ট বল যদি মাথার ওপর দিয়ে যায় আর আরেকটা নিচু হয়ে আসে, ব্যাটার তখন দ্বিধায় পড়ে যায়। আমাদের ব্যাটাররা ওরকম দুর্বল না। সবাই ভালো ক্রিকেট খেলেছে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »