নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা পজিটিভ হওয়ায় এতদিন বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের দলের সাথে যোগ দিতে পারেননি। তবে করোনামুক্ত হয়ে অবশেষে টাইগারদের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন এই অস্ট্রেলীয়।
রায়ান কুক চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদ ফাঁকা ছিল। এর মাঝে মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহ দুই সিরিজে কাজ করলেও বিসিবি খুঁজছিল বিদেশি কাউকে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিয়োগ দেওয়া হয়ছিল ম্যাকডারমটকে।
তবে ২০২৩ পর্যন্ত চুক্তিবদ্ধ ম্যাকডারমট দলের সাথে যোগ দেওয়ার আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। অবশেষে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেয়ে ম্যাকডারমট যোগ দিচ্ছেন দলের সাথে। তৃতীয় ওয়ানডের আগের দিন মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলনে থাকছেন ম্যাকডারমট।
