বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ম্যাক্সওয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আনুষ্ঠানিকভাবে জীবনের ২য় ইনিংশ শুরু করেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটা পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

কণে ভারতীয় তামিল বংশদ্ভুত বিনি রমন। নবদম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে মিসেস ম্যাক্সওয়েল লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’

মিসেস ম্যাক্সওয়েল পেশায় ফার্মাসিস্ট। বর্তমানে তিনি বাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

এর আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট এওয়ার্ডস মঞ্চে দুজনের প্রথম দেখা। সেখান থেকেই দ্রুত প্রেমের সম্পর্কে জড়ান দুজনে। ২০২০ সালে দুজনের বাগদান সম্পন্ন হয়। নিজেদের বাগদানের বিষয়ে নিজেই তখন জানিয়েছিলেন ম্যাক্সওয়েল।

আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংগালুরুর হয়ে মাঠ মাতাবেন গ্নে। এর আগের আসরে দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি। এবারও তার কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স আশা করছে ফ্রাঞ্চাইজিটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »