নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিয়ারের বেশিরভাগ সময় বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর পেস ইউনিটের নেতৃত্ব এসেছে পড়েছে মুস্তাফিজুর রহমানের কাছে। তবে বর্তমান সময়ে বাংলাদেশ এখন যেন পেস বোলারের কারখানায় পরিণত হচ্ছে।
তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা ছাড়াও পাইপলাইনে রয়েছে এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং মৃত্যুঞ্জয়ের মতো পেসাররা। এদিকে ২০১৪ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলেও বোলিং অ্যাকশনের সমস্যা এবং ইনজুরির কারণে শুরুর কয়েক বছরে নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তাসকিন। সময় যত পেরিয়েছে ততই নিজেকে পরিণত করেছেন ডানহাতি এই পেসার।
সর্বশেষ দুবছরে পরিশ্রম করেছেন যার ফল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়েও বড় রাখেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে পারফরম্যান্সের পর হার্শা ভোগলে টুইট করে জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন তাসকিন বাংলাদেশের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন।
হার্শা বলেন,”বাংলাদেশকে তাসকিন এবং শ্রীলঙ্কাকে চামিরা বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে পারে। কেননা তাদের বলে পেস আছে। তাদের এমনটা (বোলিং আক্রমণে নেতৃত্ব দেয়া) বারবার করা উচিত।”
নিয়মিত তিনে ব্যাট করলেও সাকিব দলের প্রয়োজনে চারেও ব্যাটিং করেছেন। হার্শা মনে করেন, সাকিব তিনে ব্যাটিং করলে বাংলাদেশ শক্তিশালী দল।
হার্শার ভাষ্যমতে,”বাংলাদেশের দারুণ ফলাফল। আশা করি, তাসকিন যেমন উন্নতি দেখিয়েছে সে তা ধরে রাখতে পারবে। তাসকিন এবং চামিরা- দুজনেরই তাদের জাতীয় দলের বড় অংশ হওয়া উচিত। আর যখন সাকিব তিনে ব্যাটিং করে তখন বাংলাদেশ শক্তিশালী।”
