নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী এশিয়া কাপের সূচীবো আয়োজক দেশের নাম ঘোষণা করেছে এসিসি। আজ এসিসির বার্ষিক সভা শেষে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আগামী আগস্টের ২৭ তারিখে উদ্বোধনী দিয়ে শুরু এবং ১১ সেপ্টেম্বরে ফাইনালের মাধ্যমে পর্দা উঠবে এশিয়া কাপের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় বিবেচনা করে এবারের টুর্নামেন্টটিও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার ২০২১ এর এশিয়া কাপ স্থগিত হয়ে যায় ভারত টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অংশ নেওয়ায়। সেই আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালে৷ এবারের আসরটি অবশ্য অনেক আগে থেকেই শিডিউল করা ছিল।
