নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়ে জল ঘোলা কম হয়নি , এক সময় তো প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিলো যে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব। তবে সব শেষে সাকিব গেলেন আফ্রিকায়, খেললেনও, ঠিক যেন আসলেন , খেললেন আর জয় করলেন।
দক্ষিণ আফ্রিকায় যেতে না চাওয়া সাকিব প্রথম ওয়ানডে জয়ের নায়ক । মানসিক অবসাদের নিয়ে খেলতে নেমে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিব শুধু বড় সংগ্রহই এনে দেননি, গড়ে দেন জয়ের ভিতও। সেই ভিতের ওপর ভর করে বাংলাদেশ পায় ৩৮ রানের দাপুটে জয়।
যে সাকিব সফরেই যেতে চাননি, তার কাছ থেকে এমন পারফরম্যান্স অনেক স্বস্তিদায়ক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও ধরা পড়ল সেই স্বস্তি। তার আশা, সাকিব সিরিজের সবগুলো ম্যাচেই খেলবেন।সাকিবকে নিয়ে নান্নু বলেন, ‘সেরা খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স। এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা নয়। সেরা খেলোয়াড় দলে থাকলে সবাই মানসিকভাবে তরতাজা থাকে। ওকে পুরো সিরিজে পেলে ইনশাআল্লাহ্ ভালো দল হিসেবে খেলতে পারবে।’
শুধু সাকিব না ,বোলারদেরও ভুয়সী প্রশংসা করেছেন নান্নু।তিনি বলেন, ‘শুধু তাসকিনের বোলিং নয়, আমাদের ৫ জনই যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রথম ২০ ওভারে ওদের যেভাবে চাপে রেখেছিল, ৮৫-৯০ শতাংশ ভালো জায়গায় বল করে গেছে। এই চাপেই ওরা ভালো করতে পারেনি। দুর্দান্ত বোলিং। সেঞ্চুরিয়নে যেভাবে বল করতে হয় সেভাবেই করে গেছে। পুরো পারফরম্যান্সের কথা চিন্তা করলে এটা আমাদের দিন ছিল।’
