টেলরের বিদায়ী সিরিজে দলে নেই ‘১২’ তারকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্ব ক্রিকেটারদের কাছে কতটা, তা আবার স্পষ্ট হয়ে উঠেছে।করোনা আসার পর বছরজুড়েই খেলতে হচ্ছে দলগুলোকে। তবে তারকা ক্রিকেটাররা এ সময়টায় জাতীয় দলকে রেখে বেছে নিচ্ছেন আইপিএলকে।

নিউজিল্যান্ড নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের সীমিত ওভারের স্কোয়াড সাজিয়েছে আইপিএলে দল পাওয়া ১২ কিউই ক্রিকেটারকে ছাড়া। এই ১২ ক্রিকেটারের মধ্যে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, জিমি নিশামের মত তারকারা। উইলিয়ামসনের অনুপস্থিতিতে দুই ফরম্যাটেই দলের অধিনায়কের ভূমিকা পালন করবেন টম ল্যাথাম।

ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় বলবেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেলর, যিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।

একনজরে নিউজিল্যান্ড স্কোয়াড

ওয়ানডে

টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, হেনরি নিকোলস, ইশ সোধি, রস টেলর, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

টি-টোয়েন্টি
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ড্যান ক্লেভার, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, বেন সিয়ার্স, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »